top of page
nirab_edited.png

Neerav Satya

সুভাষ - এক বিতর্কিত সৈনিক !

  • Writer: remoiaf2017
    remoiaf2017
  • Jan 23
  • 2 min read

সুভাষ চন্দ্র বোস—

এটা কেবল একটা নাম নয়!

এটা একটা বিস্ফোরণ।

এটা সেই শব্দ,

যা উচ্চারণ হলেই

দাসত্বের দেওয়ালে ধরে ফাটল।

এটা শুধু বাঙালির পরিচয় নয় !

এটা ভারতের মেরুদণ্ড।

এটা ইতিহাসের শুধু পৃষ্ঠাও নয়,

এটা আজও চলমান একটি রহস্য।


মাতা প্রভাবতীর কোলে

শেখেছিলেন শৃঙ্খলা,

পিতা জানকিনাথের ছায়ায়

শেখেছিলেন ন্যায়ের ভাষা।

ধন, প্রতিপত্তি, সম্ভ্রান্ত বংশ—

ছিল সবই,

কিন্তু ছিল না মাথা নত করার শিক্ষা।


Indian Civil Service—

ব্রিটিশদের স্বপ্নের তালিকায়

এক উজ্জ্বল নাম।

কিন্তু সুভাষের কলমে লেখা ছিল

একটিই শব্দ—

না -।

না— ব্রিটিশের চাকরি,

না— আরামদায়ক জীবন,

না— নীরব আপস।


তিনি নামলেন রাস্তায়,

স্বদেশী আন্দোলনের আগুনে

নিজেকে পুড়িয়ে

অন্যদের আলোকিত করতে।

হাঁটলেন গান্ধীজির সঙ্গে,


Non-Cooperation, Civil Disobedience—

তবুও এল মতভেদ --

কারণ সুভাষ ভাবতেন—

দাসত্বের শিকল

শুধু অনশনে নয় !

আগুনেই গলে।

এক রাতে,


হয়ে গেলেন তিনি আফগান।

বদলালেন নাম,

দেশ বদলালেন,

কিন্তু বদলালেন না আদর্শ।

কলকাতা থেকে কাবুল,

কাবুল থেকে মস্কো,

মস্কো থেকে বার্লিন—

এটা কোনো পালানো নয় !

এটা ছিল স্বাধীনতার কূটনীতি।


পূর্ব এশিয়ায় দাঁড়িয়ে

তিনি বললেন—

“তোমরা ভিক্ষুক নও,

তোমরা সৈনিক।”

জন্ম নিল

আজাদ হিন্দ ফৌজ।

চল্লিশ হাজার বুক,

শপথ একটি —

দিল্লি চলো -।


২১ অক্টোবর ১৯৪৩—

একটি সরকার ঘোষণা হলো,

যার অস্ত্র ছিল বিশ্বাস,

আর পতাকা ছিল আত্মসম্মান।

কোহিমা, ইম্ফল—

মাটিতে রক্ত,

চোখে স্বাধীনতা।

ছিল না বিমান সহায়তা,

তবু ছিল সাহস।


এল পরাজয়,

পিছু হটাও এল,

জাপানের পতনের সঙ্গে

শেষ হলো এক অধ্যায়—

কিন্তু - শেষ হলো না চেতনা।


তাইওয়ানের আকাশে

একটি বিমান ভাঙল বলে যায় শোনা,

পুড়ল দেহ,

কিন্তু বে৺চে রইল প্রশ্ন।

রেঙ্কোজি মন্দিরে রাখা ছাই—

আজও যেন ফিস ফিস করে বলে,

“আমি শেষ হইনি।”

নেতাজির মৃত্যু

আজও রহস্য,

কারণ আগুনের

মৃত্যু হয় না।


২৩ জানুয়ারি—

পরাক্রম দিবস।

কিন্তু প্রশ্নটা আজকের—

হে যুব সমাজ,

কি তোমরা শুধু দর্শক?

নাকি তা৺র উত্তরসূরি?

হাতে তোমাদের স্মার্টফোন,

কিন্তু কি বুকে আছে সাহস ?

তোমরা পোস্ট করো,

কিন্তু পারো তো দাঁড়াতে ?

আজকের যুব সমাজ—

তোমরা কি থাকবে নিরাপদ,

না কি থাকবে সঠিক ?


কারন -

নেতাজি আমাদের শেখান—

দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়,

দেশপ্রেম মানে ঝুঁকি।

দেশপ্রেম মানে -

নিজের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো।

দেশপ্রেম মানে -

নয় - ভিড়ের সঙ্গে মিলে যাওয়া,

একলা দাঁড়ানো।

দেশপ্রেম মানে -

সুবিধার পক্ষে নয়,

সত্যের পক্ষে।


নেতাজি সুভাষ চন্দ্র বোস

কেবল একজন মানুষ নন -

একটি ডাক !

যে ডাক আজও বলে—

“তোমরা আমাকে রক্ত দাও,

আমি তোমাদের স্বাধীনতা দেব।”


--Remo.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page