মুক্তমনেরপ্রশ্ন
জয় শ্রী রাম
আওয়াজ ওঠে,
আল্লাহু আকবর প্রতিধ্বনিও ফিরে আসে
দু-পাশেই আগুন,
মাঝখানে আমি —
একজন মানুষ মুক্ত চিন্তার সৈনিক।
যে জানে সত্যি কথা বললে,
আজও শূলিতেই চড়তে হয়।
আমি ভাবি কার কাছে যাবো?
কার মুখে মানবতার নাম নেবো?
যেখানে ধর্মের নামেই রক্ত ঝরে,
সেখানে ঈশ্বরও নীরব বসে থাকে
নিজের মন্দির নিজের মসজিদে —
বন্দি হয়ে।
ইতিহাসের পাতা খুললে দেখি —
সবচেয়ে বড় যুদ্ধ,
সবচেয়ে কালো রাত,
সবচেয়ে ভয়ংকর হত্যার কান্না
প্রায় সবই তো ধর্মের পতাকার তলায়!
আর আজ?
একবিংশ শতকের মানুষ বলে —
“আমরা তো বিজ্ঞানের যুগে বাস করি!”
তবু pseudo science এর নামেই
ভক্তি বিক্রি হয়,
যুক্তি হারায়, বুদ্ধির মাটিতে...
গজায় অন্ধবিশ্বাসের গাছ।
রাজনীতি হাসে
ধর্মের নামে রঙ মাখায় জাতির মুখে।
এক দল বলে “জয় শ্রী রাম” —
অন্য দল বলে “নারায়ে তাকবির আল্লাহু আকবর” —
আমি চুপ থাকি,
কারণ আমি জানি
যা-ই বলি, দু'দিকের-ই শত্রু হবো আমি।
তবু মনে একটাই প্রশ্ন
কি সমাজ কোনো দিন বদলাবে?
কি কোনো দিন মানুষ মানুষকে চিনবে —
ধর্ম বা জাতির বাইরেও ?
যদি সেই দিন আসে —
আমি গর্ব করে বলব
“জয় শ্রী রাম” বা “আল্লাহু আকবর” নয় !
মানবতা মহান!
যে ভালোবাসে,
সে-ই ধর্মপ্রাণ ।




Comments